পর্যটক টানতে চালু হল পুরুলিয়ায় প্রজাপতি বাগান, বোটিং পরিষেবা - The News Lion

পর্যটক টানতে চালু হল পুরুলিয়ায় প্রজাপতি বাগান, বোটিং পরিষেবা

 


দি নিউজ লায়নঃ   শীতের মরসুমে পুরুলিয়ায় ব্যাপক ভিড় থাকে পর্যটকদের। এবার পর্যটক টানতে নতুন বছরের আগেই উদ্বোধন হল বাটারফ্লাই গার্ডেন। মঙ্গলবার তার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়, পুঞ্চা ব্লকের বিডিও অনিন্দ ভট্টাচার্য, পুঞ্চা পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ চন্দ্র মাহাত সহ অন্যান্যরা। পুরুলিয়ার পুঞ্চার ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েতে বড়দা সংসদে পটমজোড় এলাকায় একটি চেক ড্যামকে ঘিরে এই প্রকল্প নেওয়া হয়েছে।


 ১২ একর জায়গার উপরে প্রজাপতি বাগান তৈরির পরিকল্পনা নেয় জেলা প্রশাসন। ফুলে ফুলে রঙবাহারি প্রজাপতিতে চোখ টানছে সেই প্রজাপতি উদ্যান। চেক ড্যামের কোলে গাছে গাছে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের প্রজাপতি। লাইম বাটারফ্লাই, গ্রেম ব্লু, লেমন পেন্সি, কমন ব্যারন সহ প্রায় ১৫ রকমের প্রজাপতি প্রায় পাঁচশোর বেশি প্রজাপতি রয়েছে বাগানে। বেশ কয়েক মাস আগে উদ্যানকে রাজ্যের পর্যটন মানচিত্রে তুলে ধরতে পঞ্চায়েত ও গ্রামোন্নয় দপ্তর থেকে একটি তথ্য চিত্র প্রশাসক করেছে জেলা প্রশাসন। 


 প্রজাপতি বাগান তৈরির আগে প্রজাপতির পছন্দ অনুযায়ী ও তাদের মধু সংগ্রহের জন‍্য কদবেল, আকন্দ, লেবু, পেয়ারা নান রকম ফল ও ফুলের গাছ লাগানো হয়েছে।যেমন, গাঁদা, টগর, অপরাজিতা লাগানো হয়েছে। কোথায় প্রজাপতি ডিম পাড়ছে বা লার্ভা হয়ে গেলেই তা নির্দিষ্ট জায়গাতে রাখতে গ্রাম পঞ্চায়েতের অধিনে স্বনির্ভর দলের মহিলারাই এই বাগান পরিচর্চার দ্বায়িত্বে রয়েছে।তাছাড়াও জীব বৈচিত্র্য বাগানে আমবাগান, ওষধি বাগান, মিশ্র ফল বাগান তৈরি করা হচ্ছে। পাশাপাশি চেক ড্যামে জলবিহারের জন্যও দুটি বোট রয়েছে। 


উদ্যান থেকে প্রায় পাঁচ কিমি দূরে থাকা পাকবিড়রা পর্যটনক্ষেত্র। সেই সঙ্গে এই প্রজাপতি উদ্যানকে জুড়ে দিয়ে একটি ট্যুরিস্ট স্পট গড়ে তুলতে চাইছে লাকড়া গ্রাম পঞ্চায়েত। তাই পটমজোড়ে চেক ড্যামকে ঘিরে জলাশয় তৈরি করে প্রজাপতি উদ্যানের পাশেই পিকনিক স্পট তৈরি করছে।  প্রজাপতি উদ্যানের সঙ্গে ওই পিকনিক স্পটের দরজাও খুলে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.