তৃণমূলে যোগদানের পরের দিনই ময়দানে মামুদ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শুভেন্দুকে - The News Lion

তৃণমূলে যোগদানের পরের দিনই ময়দানে মামুদ চাঁচাছোলা ভাষায় আক্রমণ শুভেন্দুকে

 



দি নিউজ লায়নঃ    তৃণমূলে যোগদান এর পরের দিনই পুরোদমে রাজনৈতিক কর্মসূচিতে নেমে পড়লেন মামুদ হোসেন। পূর্ব মেদিনীপুরের খেজুরী-২ ব্লকের জনকা অঞ্চল তৃণমূলের বিশাল কর্মীসভায় যোগ দেন তিনি। চাঁচাছোলা ভাষায় শুভেন্দু অধিকারী কে তীব্র আক্রমণ করেন তিনি। মামুদ বলেন, নন্দীগ্রাম খেজুরি বিশ্বাসঘাতকদের ক্ষমা করেনি আগামী দিনেও করবে না।


 যারা ক্ষমতালোভী 10 বছর ধরে যাবতীয় ক্ষমতা ভোগ করার পর আরো বেশি পাওয়ার আশায় তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নন্দীগ্রাম খেজুরির মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের পূর্ব মেদিনীপুরের মানুষ কোনদিন ক্ষমা করবেন না। পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজেপি একটি আসন পাবে না বলে দাবি করেন তিনি। সম্মেলনে বক্তব্য রাখেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ ডাঃ পার্থপ্রতিম দাস,ব্লক সভাপতি দেবাশীষ দাস, লুৎফর রহমান, রামকৃষ্ণ দাস,শ্যামল মিশ্র প্রমুখ নেতৃবৃন্দ।


 স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মাহমুদ হোসেন এর মত দক্ষ সংগঠক তৃণমূলের ফিরে আসায় দলের অনেক সুবিধে হয়েছে নন্দীগ্রাম খেজুরি সহ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলে সংগঠন আরও মজবুত হবে এর ফলে একই সঙ্গে তাদের দাবি শুভেন্দু অধিকারীর দলত‍্যাগ কোনো প্রভাব ফেলবে না বরং মানুষ আরো বেশি করে তৃণমূলের পক্ষে ভোট দেবেন বিজেপিকে রাজনৈতিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা থেকে পর্যুদস্ত করাই হবে তাদের লক্ষ্য।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.