প্রশান্ত কিশোরের মাস্টারস্ট্রোক - The News Lion

প্রশান্ত কিশোরের মাস্টারস্ট্রোক

 


দি নিউজ লায়নঃ    তৃণমূলে ভাঙন অব্যাহত থাকায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে ভোট কৌশলীকে। তাই খেল দেখানো শুরুই করে দিয়েছেন প্রশান্ত কিশোর। এমনই  অভিমত রাজনৈতিক মহলের। তিনি শুভেন্দু অধিকারীকে আটকাতেও কম চেষ্টা করেননি। শুভেন্দু তাঁর প্রবল-বিরোধী জেনেও ছুটেছিলেন শান্তিকুঞ্জে। কিন্তু দেখা হয়নি। শেষে সৌগত রায়কে দায়িত্ব দেওয়া হয় শুভেন্দুকে ফেরানোর। তাও শেষ রক্ষা করতে পারেননি। 


পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারিও শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যাওয়ার লাইনে ছিলেন, সেই জিতেন্দ্রকে রাতারাতি ফিরিয়ে আনার পিছনে ছিল প্রশান্ত কিশোরের মস্তিষ্ক। আসলে তৃণমূলের ভাঙন দেখে চুপ করে বসে থাকার লোক নন তিনি, তা শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর থেকে বুঝিয়ে দিতে শুরুও করেছেন তিনি।  


শুভেন্দু বিজেপিতে যাওয়ার পরই তাঁর খাসতালুকে প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি দলে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে ফিরে এসেছেন একঝাঁক নেতা। তবে প্রশান্ত কিশোরের মাস্টারস্ট্রোক হল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁয়ের তৃণমূলে যোগদান। শুভেন্দু অধিকারী দল ছাড়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে সুজাতাকে তৃণমূলে যোগদান করিয়ে পাল্টা দিলেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে তিনি তৃণমূলে ড্যমেজ কন্ট্রোল শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.