বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগে গ্রেপ্তার ১
দি নিউজ লায়নঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনা দেওয়ানদিঘি থানা এলাকায়। ধৃতের নাম সুমন বন্দ্যোপাধ্যায়। দেওয়ানদিঘি থানার কলিগ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, দেওয়ানদিঘি থানার পাঁড়ুই গ্রামে বছর কুড়ির ওই যুবতীর বাড়ি। বছর দু’য়েক আগে তাঁর সঙ্গে সুমনের পরিচয় হয়।
দু’জনের মধ্যে ভাব-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে যুবতীর সঙ্গে সুমন সহবাস করে বলে অভিযোগ। পরে যুবতী জানতে পারেন, সুমন বিবাহিত। প্রতিবাদ করায় যুবতীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় সুমন। এমনকি যুবতীকে সে হুমকি দেয় বলে অভিযোগ। এরপরই যুবতী ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এরপর তদন্তে নেমে রবিবার দুপুরে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। সোমবার বর্ধমান আদালতে পেশ করা হলে ধৃতকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। ধৃতের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নির্দেশ দিয়েছেন বিচারক। পঞ্চম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যুবতীর গোপন জবানবন্দি নথিভুক্ত করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।

Post a Comment