আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল দুই দস্কৃতি
দি নিউজ লায়ন; আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসে হাবরা থানার পুলিশের জালে ধরা পড়ল দুই দস্কৃতি। রবিবার গভীর রাতে হাবরার বদরবাজার থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল রফিক মন্ডল(৫০)এবং মহম্মদ বাবলু আলম(২৯)। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
গোপন সুত্রে খবর পেয়ে রবিবার আনুমানিক রাত ১২ টা নাগাদ বদরবাজারে হানা দেয় পুলিশ।ঐ সময় দুই দুস্কৃতি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে জড়ো হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করে।ধৃতদের বাড়ি হাবরার আনোয়ারবেরিয়া এলাকায়।
এই আগ্নেয়াস্ত্র সহ এক রাউন্ড গুলি কোথা থেকে তারা নিয়ে এসেছিল,কার কাছেই বা সেগুলো বিক্রি করতে তারা এসেছিল,তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছে হাবরা থানার পুলিশ।

Post a Comment