মাইকেল জ্যাকসনের বাগান বাড়ির মূল্য কত? - The News Lion

মাইকেল জ্যাকসনের বাগান বাড়ির মূল্য কত?


দি নিউজ লায়নঃ    বিক্রি হয়ে গেলো মাইকেল জ্যাকসনের বাগানবাড়িটি। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ‘নেভারল্যান্ড র্যাঞ্চ’ নামের বিশাল বাড়িটি সম্প্রতি ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছেন তারই বন্ধু রন বার্কল।  বাড়িটি নির্মিত হয়েছে দুই হাজার ৭০০ একর জায়গার উপর। বিশাল এ বাড়িতে রয়েছে রেললাইন, অগ্নিসহায়তা কেন্দ্র ও বিস্তীর্ণ বাগান।


 এছাড়াও মূল ভবনে রয়েছে ৬টি শোবার ঘর, ৯টি বাথরুম, একটি বড় বেডরুম ও দুটি বড় টয়লেটসহ একটি চিলেকোঠা। ভেতরে লেক, সুইমিং পুলসহ খেলার ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে একটি বিশাল থিয়েটার হল। আশির দশকে মাইকেল জ্যাকসন এই বাড়িটি ১ কোটি ৯৫ লাখ ডলারে কিনেছিলেন। ১৯৮২ সালে এ বাড়িটির স্থাপত্যশৈলীর নকশা করেছিলেন রবার্ট অলটেভার্স। মাইকেল জ্যাকসন বাড়িটিতে অবসরে একান্তে সময় কাটাতেন। জেএম ব্যারির পিটার প্যান গল্পে অনুপ্রাণিত হয়ে এটিকে শিশুদের বিনোদন কেন্দ্রে রূপ দেন তিনি।


পাশাপাশি এখানে বসবাসও করতেন। কয়েক বছর আগে বাড়িটির নাম পাল্টে ‘সাইকামোর ভ্যালি র্যাঞ্চ’ রাখা হয়।  সূত্রের খবর অনুযায়ী, ২০১৫ সালে বাড়িটির দাম হাঁকা হয়েছিল ১০ কোটি ডলার। ২০১৭ সালে দাম হাঁকা হয়েছিল ৬ কোটি ৭ লাখ ডলার। গত বছরও এর দাম ছিল তিন কোটি ১০ লাখ ডলার। অবশেষে মাত্র ২ কোটি ২০ লাখ ডলারে এটি বিক্রি হলো।   



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.