শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে তার কুশপুত্তলিকা করল ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস - The News Lion

শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরিয়ে তার কুশপুত্তলিকা করল ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেস



দি নিউজ লায়নঃ    গত শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপির সর্বভারতীয়  প্রাক্তন সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপি দলে যোগদান করেন।বিজেপি দলে যোগ দিয়ে  তিনি তৃণমূল কংগ্রেস ও দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী কে অশালীন ভাষায় আক্রমণ করেন।


সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরের  পাঁচ মাথার মোড়ে ঝাড়গ্রাম শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গদ্দার শুভেন্দু অধিকারির গলায় জুতার মালা পরিয়ে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য তথা ঝাড়গ্রাম পৌরসভার প্রাক্তন কাউন্সিলার  নবু গোয়ালা,তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি দেবনাথ হাঁসদা, তৃণমূল কংগ্রেসের নেতা অনিল দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ওই কুশপুত্তলিকা দাহ অনুষ্ঠানে কয়েকশো মানুষ অংশগ্রহণ করেছিলেন।


 তৃণমূলের জেলা কমিটির সদস্য নবু  গোয়ালা বলেন রাজ্যের তিনটি গুরুত্ব দপ্তরের মন্ত্রী পদে ও একাধিক সরকারি দপ্তরের চেয়ারম্যান  ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি সাড়ে চার বছর মন্ত্রিত্ব করার পর মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করে তৃণমূলকে তোলাবাজ আখ্যা দিচ্ছেন। এরূপ আধুনিক ভারতবর্ষের মীরজাফর ওর মতো কেউ নেই।তাই শুভেন্দু অধিকারী কে গদ্দার আখ্যা দিয়ে তার গলায় জুতার মালা পরিয়ে তার কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী ও সমর্থকরা।


 শুভেন্দু অধিকারী কে জঙ্গল মহলের মানুষ উপযুক্ত শিক্ষা দেবে। কারণ যাদের হাতে রক্তাক্ত  গুজরাট তিনি তাদের সাথে হাত মিলিয়েছেন। তাই এই গদ্দার এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে তিনি রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তাই গদ্দার শুভেন্দু অধিকারীর গলায় জুতার মালা পরিয়ে দলের পক্ষ থেকে তাঁর কুশপুত্তলিকা দাহ করা হয় বলে  নবু গোয়ালা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.