বড়দিনের স্পেশাল রেসিপি চিকেন ফিঙ্গার
দি নিউজ লায়নঃ
উপকরণঃ
৫০০ গ্রাম বোনলেস চিকেন
পরিমাণমতো কর্নফ্লাওয়ার
১ টেবিল চামচ ময়দা
২ টা ডিম
১ টি মাঝারি আকারের পেঁয়াজের পেস্ট
১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
দেড় চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
দেড় চা চামচ আদা বাটা
১চা চামচ রসুন বাটা
পরিমাণ মতো পাউরুটির গুঁড়ো
পরিমাণ মতো সাদা তেল
পরিমাণমতো লবণ
প্রণালিঃ
প্রথমে চিকেন ভাল করে ধুয়ে জল শুকিয়ে নিন। এবার গ্রাইন্ডারে মিক্স করে নিন। এরপর আদা-রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কাগুঁড়ো, গরমমশলা ও গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ভাল করে ম্যারিনেট করে ৩০ মিনিট রেখে দিন। তারপর কর্নফ্লাওয়ার, ময়দা ও ডিম মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। খেয়াল রাখবেন যাতে খুব পাতলা না হয়ে যায়। এর সাথেই ব্রেডক্রাম্বস বা পাউরুটির গুঁড়ো মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটিকে হাতের সাহায্যে লম্বা করে শেপ দিয়ে ১৫ মিনিট ফ্রিজে রেখে ফ্ৰাই প্যানে তেল গরম করে ভেজে নিন। তৈরী আপনার চিকেন ফিঙ্গার।

Post a Comment