কলিযুগ যখন তার শীর্ষে পৌঁছবে তখন কী অপেক্ষা মর্ত্যবাসীর জন্য করবে - The News Lion

কলিযুগ যখন তার শীর্ষে পৌঁছবে তখন কী অপেক্ষা মর্ত্যবাসীর জন্য করবে

     


শ্রীকৃষ্ণ তাঁর নশ্বর দেহ ত্যাগ করার পর থেকেই কলিযুগের শুরু। যদিও এই যুগ শুরু হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীনই। কুরুক্ষেত্র যু্দ্ধে এক সময়ে অর্জুন তাঁর অস্ত্র ছেড়ে দাঁড়িয়ে পড়েন এই বলে যে, তাঁর আত্মীয়দের সঙ্গে তিনি যুদ্ধ করবেন না। তখন শ্রীকৃষ্ণই তাঁকে বোঝাতে শুরু করেন কেন এই যুদ্ধের প্রয়োজন ও জীবনের নানা আঙ্গিক।   শ্রীকৃষ্ণের সেই বাণীই জীবনের সার সত্য বলে বিবেচিত হয়। বলা হয়, কৃষ্ণ-অর্জুনের সেই কথপোকথন চলাকালীন সময় থেমে গিয়েছিল। এবং দ্বাপর যুগ শেষ হয়েছিল কুরুক্ষেত্র যু্দ্ধ দিয়েই।   


  বৈদিক গণনা বলছে, কলিযুগ যখন তার শীর্ষে পৌঁছবে, তখন পৃথিবীতে ধ্বংসলীলা চলবে। শুধু যে মানুষে মানুষে মারামারি-হানাহানি হবে তাই-ই নয়, ঘটবে প্রাকৃতিক বিপর্যয়ও। ইঙ্গিত খুব স্পষ্টই যে, পৃথিবী সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে।  কিন্তু, তার পর কী?  কলিযুগের শেষে আবারও সময় থেমে যাবে বলে মনে করা হয়। ধ্বংসলীলার শেষে সমগ্র বিশ্ব এক অন্ধকার জগতে পরিণত হবে। তারপর সেই একই ভাবে পৃথিবীতে আবারও ফিরে আসবে আলোর দিশা— সত্যযুগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.