আলু শুধু না খেয়ে,চুল গজানোর চিকিৎসায় কাজে লাগান
দি নিউজ লায়নঃ চুল উঠে মাথার সামনের দিক পুরো ফাঁকা হয়ে যাচ্ছে ? তাদের জন্য আমাদের আজকের টিপস। মাথার সামনের চুল গজাতে যে প্রোডাক্ট অনবরত ব্যবহার করছেন, তাতে কি সত্যি মনের মত ফল পেয়েছেন? না তো। কিন্তু আপনার হাতের কাছেই আছে চারটে খুব সহজ উপাদান, যেগুলো নতুন চুল গজাতে জাস্ট অনবদ্য। যেগুলো নিয়মিত ব্যবহার করলে, মাত্র একমাসেই পেতে পারেন সমাধান।
১। উপকরণ –
২টা মাঝারি সাইজ আলু,১টা ডিম ও ১চামচ মধু।
পদ্ধতি –
আলু প্রথমে ব্লেণ্ড করে নিন।এরপর এটা থেকে রস বার করে নিন।এবার এই রসের সাথে,একটা ডিমের কুসুম ও মধু যোগ করুন। অল্প একটু জল দিন। ভালো করে মেশান।এবার এই প্যাকটা স্ক্যাল্প সহ পুরো চুলে লাগান ভালো করে।আধঘণ্টা রেখে দিন।তারপর শ্যাম্পু করে ফেলুন।মাইলড শ্যাম্পু ব্যবহার করবেন।এটা সপ্তাহে একবার করে টানা কয়েকমাস করুন।
২। উপকরণ –
১ থেকে ২চামচ জাফরান অয়েল ও ২ থেকে ৩টি ভিটামিন ই ক্যাপসুল।
পদ্ধতি –
জাফরান অয়েলের সাথে ভিটামিন ই ক্যাপসুলের ভেতর যে তেল থাকে সেটা মেশান।এরপর জাস্ট জাফরান অয়েল ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে।সারারাত একে রেখে দিন।পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন।এক্ষেত্রে কোনো মাইলড শ্যাম্পুই ভালো বা যদি ভিটামিন ই ক্যাপসুল নাও পান তাহলেও অসুবিধা নেই। শুধু জাফরান অয়েল ভালো করে ম্যাসাজ করে নিন।
সপ্তাহে দুদিন করুন। খুব তাড়াতাড়ি ভালো ফল পাবেন। একমাসের মধ্যেই মাথায় নতুন চুল চোখে পড়বে।

Post a Comment