আড়াই হাজার ফেনসিডিলের বোতল সহ মাদক কারবারী গ্রেপ্তার
দি নিউজ লায়ন ; আড়াই হাজার ফেনসিডিলের বোতল সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হাটখোলা এলাকায়। ওই ফেনসিডিলগুলি সীমান্তের ওপারেই পাচার করার পরিকল্পনা নিয়েছিল ধৃত মাদক কারবারি বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মাদক পাচারকারী নাম হারুন শেখ। তার বাড়ি কালিয়াচকের হাটখোলায়। ধৃতের কাছ থেকে একটি মোটর বাইকে উদ্ধার করেছে পুলিশ। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে হাটখোলা মোরে সাদা পোশাকের পুলিশ অভিযান চালায়।
মোটর বাইকে আটকানোর তিনটি বড় প্যাকেট থেকে উদ্ধার হয় আড়াইহাজার ফেনসিডিলের বোতল। এই ফেনসিডিল গুলি সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিলো ধৃত ওই ব্যক্তি। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment