ব্রাউন সুগার কারবারে জড়িত ৪ কারবারি গ্রেফতার
দি নিউজ লায়ন ; ব্রাউন সুগার কারবারে এক মহিলা সহ মোট ৪ জন কারবারিকে গ্রেফতার করল ডালখোলা থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত পাতনোর এলাকার ঘটনা। ধৃতদের কাছ থেকে আনুমানিক ৩০০ গ্রাম ব্রাউন সুগার, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাঙ্ক, ব্রাউন সুগার সেবনের কাগজের রোল ও তিনটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্রাউন সুগারের আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুরের ডালখোলা থানার পাতনোর গ্রামে হজরত নামে এক ব্যাক্তির বাড়িতে হানা দেয় ডালখোলা থানার পুলিশ। তার বাড়ি থেকেই হাতেনাতে হজরতের স্ত্রী আমিনুর বিবি, তাড়িক আনোয়ার, শেখ পিন্টু, ইমানি নামে মোট চারজনকে গ্রেপ্তার করে।
এদিকে বাড়িতে বসেই এই মাদক বিক্রির অভিযোগে পুলিশ হজরতের স্ত্রী আমিনূর বিবিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘদিন যাবদ এই বাড়িতে মাদক বিক্রি হচ্ছিল বলে দাবী পুলিশের। ধৃতদের শনিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে বলে ডালখোলা থানার পুলিশ জানিয়েছে।

Post a Comment