শালবনি ব্লকে রাস্তার উপরে হাতি, এলাকা জুড়ে হাতির হামলার আশঙ্কা
দি নিউজ লায়ন ; শালবনি ব্লক জুড়ে হাতির হামলা অব্যাহত রয়েছে।পাশা পাশি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির গোদা পিয়াশাল জঙ্গল লাগুয়া আনন্দপুর থানার বেশ কয়েকটি গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে।হাতির হামলায় ফসলের ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ও ঘটছে।গোদাপিয়া শাল এর জঙ্গলে থাকা প্রায় ৬ টি মা হাতি সন্তান প্রসব করেছে।তাই হাতির পাল ওই জঙ্গল ছেড়ে কোথাও এখন যেতে চাইছে না।তাই জঙ্গল লাগুয়া গ্রাম গুলিতে গিয়ে হাতির দল প্রতিনিয়ত তাণ্ডব চালাচ্ছে।তাই ওই এলাকার গ্রামবাসীরা
ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।সেই সঙ্গে হাতির হামলার আশংকায় গ্রামবাসীরা আতংকের মধ্যে রয়েছেন।অপর দিকে বৃহস্পতিবার সাতসকালে শালবনি ব্লকের কদমডিহা গ্রামে একটি পূর্ণবয়স্ক হাতি ঢুকে পড়ে।হাতি টি ওই গ্রামের মাঠে গিয়ে আলু চাষের জমিতে গিয়ে তাণ্ডব চালায়।যার ফলে কয়েকবিঘা জমির আলু চাষের ক্ষতি হয়েছে বলে গ্রামবাসীরা জানান।
সেই সঙ্গে যে ভাবে গ্রামে ঢুকে হাতিটি তাণ্ডব শুরু করেছে তাতে হাতির হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।গ্রামবাসীরা বিষয়টি বনদফতরকে জানিয়েছেন বলে জানান।

Post a Comment