ভারত বনধে মিশ্র প্রভাব হাওড়ায় - The News Lion

ভারত বনধে মিশ্র প্রভাব হাওড়ায়




দি নিউজ লায়ন ;   সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন ও বিদ্যুৎ বিল খারিজের দাবিতে আজ মঙ্গলবার ভারত বনধ ডাকা হয়েছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বাম সহ অন্যান্য রাজনৈতিক দল। শহরে যাতে না কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তারজন্য সকাল থেকেই হাওড়ার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। 


জোর করে দোকানপাট বন্ধ করা থেকে শুরু করে বনধ সমর্থকেরা যাতে যানবাহন আটকাতে না পারেন তা বিশেষ নজর রাখা হয়। এদিন সকাল থেকেই শানপুর মোড়ে সরকারি বাস, বেসরকারি বাস সহ অন্যান্য গাড়ি আটকায় বনধ সমর্থকেরা। গাড়ি থেকে যাত্রীদের নেমে যেতে বলা হয়। সরকারি ও বেসরকারি বাস আটকে দেওয়া হয়। সিটু সহ বাম দলগুলির সমর্থকেরা শ্লোগান ও বিক্ষোভ দেখান। প্রাইভেট গাড়ি, ট্যাক্সি, টোটো, পণ্যবাহী গাড়ি আটকানো হয়। 


শানপুর মোড়ে গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। ২ নম্বর জাতীয় সড়ক বালিহল্টেও এদিন সকালে অবরোধ করেন বাম কর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। বালি ব্রিজের সামনে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম সমর্থকরা। 


বালিতে এক ও দুই নম্বর প্লাটফর্মে হাওড়াগামী ডাউন ট্রেন অবরোধের চেষ্টা করে ধর্মঘটীরা। সব জায়গাতেই পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। হাওড়া ময়দানেও গাড়ি আটকানোর চেষ্টা হয়। রাস্তায় প্রয়োজনে বেরিয়ে সমস্যার মুখে পড়েন অনেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.