পশ্চিম মেদিনীপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে সামিল কেন্দ্র সরকারের জাহাজ দফতরের মন্ত্রী - The News Lion

পশ্চিম মেদিনীপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে সামিল কেন্দ্র সরকারের জাহাজ দফতরের মন্ত্রী




দি নিউজ লায়ন ;  রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচকে বিজেপির গৃহ অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ দফতরের মন্ত্রী মনসুক মন্দাভিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো , বিজেপির রাজ্য নেতা তুষার মুখার্জি  সহ অন্যান্যরা। এই দিন গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচিতে  কেন্দ্রীয় মন্ত্রী বালিচক স্টেশন সংলগ্ন এলাকার বাড়িগুলিতে যান। 


এর পর বালিচকের একটি বেসরকারি অতিথি নিবাসে দলীয়  কর্মীদের নিয়ে একটি বৈঠক করেন। এবং কর্মীদের  কাজ করার উৎসাহ দেন।কেন্দ্রীয় জাহাজ দফতরের মন্ত্রী বলেন ২০২১ শে বিজেপি সরকার আসছে  বাংলায়,যেভাবে বাংলায় বিজেপি কর্মীরা খুন হচ্ছে তাতে  পিসি ভাতিজার রাজত্ব আর বাংলায় চলবেনা। এই ভাবেই তিনি নিশানা করলেন রাজ্যের তৃণমূল সরকারকে। বেশ কয়েকজন জন বিজেপি কর্মী খুন হয়েছে টি এম সি এর আমলে। 


২০২১শে  তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ার রনকৌশল বলে যান কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুক মন্দাভিয়া। কেন্দ্রীয় জাহাজ দপ্তরের মন্ত্রী মনসুক  মন্দাভিয়া  আরও বলেন যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্য সরকার রূপায়ন করেনি। কেন্দ্রের কাছে থেকে পাওয়া টাকাও খরচ করেনি। শুধু দুর্নীতি করে চলছে। এর বিরুদ্ধে বাংলার মানুষ আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে উপযুক্ত জবাব দিবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.