যারা দলকে ছুরি মারে, তাদের দল থেকে বেরিয়ে যাওয়া উচিত ; জ্যোতিপ্রিয় মল্লিক
দি নিউজ লায়ন ; দলে থেকে যারা দলকে ছুরি মারে, আমার মনে হয় সেইসব নেতাদের দল থেকে বেরিয়ে যাওয়া উচিত। সাফ জানিয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, দলের সাথে যে সমস্ত নেতারা গদ্দারি করেছেন তারা দলে থাকলে দলের আর ও ক্ষতি হতে পারতো। তাই তাদের বেরিয়ে যাওয়ায় কোনও প্রভাব পড়বে না দলে।
যারা আজ দল থেকে পালিয়েছেন তারা। সারদা নারদাতে টাকা নিয়েছে। শুধু সারিদা নারদা নয় হলদিয়া বোর্ড রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে। অনেক সম্পত্তি রয়েছে। মীরজাফরের নতুন সংস্করণ বাংলায় বেরিয়েছে। এদের নামের আগে মীরজাফর বসানো উচিত।
জ্যোতিপ্রিয় বলেন, আমি অভিষেক ব্যানার্জীর কথাকে পূর্ণ সমর্থনকরি। লোভ সম্বরন করা উচিত ওইসব নেতাদের। ২০১৪ সাল থেকে ওইসব নেতারা দলে থেকে দলকে ছুরি মেরেছে। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নেত্রী সত্য, নিষ্টা,ত্যাগ ও তিতিক্ষার প্রতীক। তিনি আমাদেরকে শিখিয়েছেন লোভ সংবরন করতে"।
জ্যোতিপ্রিয় এদিন ফের বলেন, মতুয়াদের সঙ্গে আমরা রয়েছি। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে আমি তৃণমূলে স্বাগত জানিয়েছি। মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনা জেলার বঙ্গধ্বনি যাত্রার শেষ দিনে বারাসাতের চাঁপাডালি থেকে কলোনীমোড় পর্যন্ত তৃণমূলের এক মিছিলে অংশ নেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

Post a Comment