১৭১ জনকে সিভিক পুলিশের নিয়োগপত্র
দি নিউজ লায়ন ; রাজ্যসরকারের মানবিক উদ্যোগ। ১৭১ জনের হাতে সিভিক পুলিশের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাজ্যপুলিশের এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং। হাতে নিয়োগপএ পেয়ে উচ্ছ্বসিত এালকার যুবকরা। বীরভূমের ডেউচা পাচামি অঞ্চল পিছিয়ে পড়া এলাকা বলেই পরিচিত রাজ্যের কাছে। সেখানে একদিকে যেমন কয়লা শিল্প গড়ে উঠেছে, তেমনি এলাকার যুবকদের মিলছে চাকরি।
বীরভূম জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ডেউচা পাচামি তৈরি হবে বিশাল কয়লা শিল্প। সেই মোতাবেক ইতিমধ্যে সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে বীরভূম জেলা প্রশাসন। পাশাপাশি এলাকার আদিবাসী যুবকদের বিভিন্ন কাজে নিয়োগ করা হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক বীরভূম জেলা পুলিশে ডেউচা পাচামির দশটি অঞ্চলের ১৭১ যুবককে সিভিক পুলিশের নিয়োগ করা হল বৃহস্পতিবার।সুনীল মূর্মু,সঞ্জীব হাঁসদা জানিয়েছে, খেলার মাধ্যমে চাকরি পাওয়া যায় সেটা তাদের জানা ছিল না। তারা অত্যন্ত খুশি হাতে নিয়োগপত্র পেয়ে।
বীরভূমের আদিবাসী গাঁওতার নেতা রবীন সোরেন বলেন, রাজ্য সরকার আদিবাসী যুব সম্প্রদায়ের জন্য যেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে তা অত্যন্ত খুশির ব্যাপার। এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং জানিয়েছেন, আদিবাসী যুব সম্প্রদায় দেশের জন্য লড়তে সবসময় প্রস্তুত।
বৃহস্পতিবার জঙ্গলমহল কাপের শুরুর দিনে ৭০ জন আদিবাসী যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল বাকিটা ধীরে ধীরে দেওয়া হবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং,বীরভূমের জেলাশাসক বিজয়ী ভারতীয়, আইজি বর্ধমান রেঞ্জ ভরতলাল মীনা,বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং।

Post a Comment