শিলিগুড়িতে বিশ্রামের মাঝেও সংগঠনের দিকেই নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের - The News Lion

শিলিগুড়িতে বিশ্রামের মাঝেও সংগঠনের দিকেই নজর মমতা বন্দ্যোপাধ্যায়ের




দি নিউজ লায়ন ;  শিলিগুড়িতে বিশ্রামের মাঝেও দলীয় সংগঠনের দিকেই নজর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু সাংগঠনিক বিষয় নয় শিলিগুড়ি উন্নয়ন প্রজল্পের কাজের সংক্ষেপে তদারকি করে মগজবন্দি করে নেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় বিশ্রামে থেকেও মন্ত্রী গৌতম দেবের সঙ্গে সাক্ষাৎ করেন।জানা গিয়েছে প্রয়োজনীয় কিছু কথোপকথনও হয় মন্ত্রীর সঙ্গে। এরপর দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকারও উত্তরকন্যায় যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। 


বুধবার কোচবিহার কর্মীসভা থেকে হেলিকপ্টারে করে শিলিগুড়ির অদূরে ফুলবাড়ী পুলিশ ব্যারেজ মাঠে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনদিনের উত্তর সফর সেরে বুধবার শাখা সচিবালয় কন্যাশ্রীতে এদিন রাত্রি যাপন ও বিশ্রাম নেবেন তিনি। বৃহস্পতিবার দুপুরে কলকাতা ফিরে যাওয়ার কথা রয়েছে তার। জানা যাচ্ছে উত্তরকন্যা থেকেই সোজা বাগডোগড়া বিমানবন্দরে বেড়িয়ে যাবেন তিনি।


 দুপুর ৩.৩০নাগাদ তার বাগডোগড়া থেকে কলকাতা ফেরার বিমান রয়েছে। এরমাঝে বুধবার শিলিগুড়ি শাখা সচিবালয় উত্তরকন্যায় মন্ত্রী গৌতম দেবের সঙ্গে কথা বলেন। দার্জিলিং জেলার সমতলের দলীয় নেতৃত্বদের সঙ্গেও দলের খুঁটিনাটি সহ সংগঠনের বিষয়ে জানতে চান। জলপাইগুড়ি কোচবিহারের পথেই সংগঠনে নতুন ও পুরোনো কর্মীদের নিয়ে একসঙ্গে ২১ এর নিবাচনকে লক্ষ্য স্থির করে কাজের বার্তা দেন বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে।


 অন্যদিকে শিলিগুড়ির মহকুমায় ভালো ফল হলেও শিলিগুড়ি শহর দীর্ঘসময় ধরেই বেদখলে রয়েছে। বহুবার এ নিয়ে আক্ষেপের সুরও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর কন্ঠে। ২১এর নির্বাচনে শিলিগুড়িতে ঝান্ডা লহেরাতে বদ্ধ পরিকর তৃনমূল। তবে এই বিষয়ে দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি সহ কেউই প্রকাশ্যে কিছুই বলছেন না। দার্জিলিং জেলা তৃণমূল সভাপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ মেলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.