ইনিংস শুরু করল শীত - The News Lion

ইনিংস শুরু করল শীত




দি নিউজ লায়ন ;   ইনিংস শুরু করল শীত। এদিন শহর  কলকাতার তাপমাত্রা  তিন ডিগ্রির বেশি কমে যায়। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে। জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শীতের এই দফা জারি থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।    


উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের আবহাওয়া শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।  


 দক্ষিণবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ গাঙ্গেয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানানো হয়েছে। এছা়ড়াও আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দুএকটি জায়গায় কুয়াশার দাপট দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ফলে দৃশ্যমানতাও কমে যেতে পারে।  


 উত্তর ভারতেও ইতিমধ্যেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশ শৈত্যপ্রবাহের কবলে চলে গিয়েছে।  পশ্চিমী ঝঞ্ঝার কারণে পশ্চিম হিমালয়ে ব্যাপক তুষারপাত হয়েছে। যার জেরে ঠান্ডা বাতাস সমতলের দিকে যাচ্ছে। ফলে সমতলের তাপমাত্রাও কমছে

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.