শান্তিপুরে আইন পড়ুয়া ছাত্রের আত্মহত্যা - The News Lion

শান্তিপুরে আইন পড়ুয়া ছাত্রের আত্মহত্যা




দি নিউজ লায়ন ; এক আইন পড়ুয়া ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য নদিয়া শান্তিপুরে। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত ২১  নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়া দালাল পাড়া লেনের। পরিবার সূত্রে জানা যায়, বাবা গুরুদাস বিশ্বাস, তার একমাত্র ছেলে সুব্রত বিশ্বাস বয়স ২১বছর, ল নিয়ে পড়াশোনা করছিল। কিছুদিন আগে সুব্রত বিশ্বাসের দিদিও আইন পাস করে। লকডাউনের মধ্যে দীর্ঘদিন কাজ না থাকায় বাবা আর্থিক সংকটে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকটাই। কিন্তু ছেলে মেয়েকে ছোটবেলা থেকে পড়াশোনার বিষয় সচেতন ছিলেন তিনি। 


হঠাৎই গতকাল রাতের খাবার খেয়ে ঘরে শুতে যায় ছেলে, এরপর বাবা-মা একটি ঘরে, আরেকটি ঘরে দিদি , এবং নিজের ঘরে  ঘুমিয়ে পড়ে সুব্রত। আজ সকালে দরজা খুলতেই মা-বাবা দেখে  সুব্রত বিশ্বাস গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে, এরপর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। 


স্বাভাবিকভাবেই এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ও ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতাল পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.