বঙ্গধ্বনী যাত্রায় মানুষের ঢল
দি নিউজ লায়ন ; তৃণমূল সরকারের ১০ বছরের উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরতে শুক্রবার রাজ্য জুড়ে শুরু হল বঙ্গধ্বনী যাত্রা। এদিন রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি উলুবেড়িয়া মহকুমার প্রতিটি বিধানসভায় এই পদযাত্রাকে ঘিরে ঢল নামে মানুষের।
এদিন বিকালে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে পদযাত্রায় নেতৃত্ব দেন বিধায়ক ইদ্রিশ আলি, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রে নেতৃত্ব দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক পুলক রায়। উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে ডা নির্মল মাজি।
বাগনানে নেতৃত্ব দেন বিধায়ক অরুণাভ সেন। উদয়নারায়নপুরে নেতৃত্ব দেন বিধায়ক সমীর পাঁজা। শ্যামপুরে বিধায়ক কালীপদ মন্ডল। আমতার জয়পুরে হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত পাল। এদিন প্রতিটি বিধানসভার বঙ্গধ্বনী পদযাত্রায় গড়ে ৪০- ৫০ হাজার মানুষ পা মেলান।

Post a Comment