ছোট মকর পরব উপলক্ষে জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে মোরগ লড়াই এর অনুষ্ঠান - The News Lion

ছোট মকর পরব উপলক্ষে জঙ্গলমহল জুড়ে শুরু হয়েছে মোরগ লড়াই এর অনুষ্ঠান






দি নিউজ লায়ন ; বুধবার ছিল অগ্রহায়ণ মাসের শেষ দিন। অগ্রহায়ণ মাসের শেষ দিনটি ছোট মকর পরব হিসেবে জঙ্গলমহলের মানুষ দীর্ঘদিন ধরে পালন করে আসছে। আর এই ছোট মকর পরবের দিন থেকে শুরু হয়ে গেল জঙ্গলমহল জুড়ে মকর পরবের প্রস্তুতিপর্ব। তাই বুধবার ছোট মকর পরব উপলক্ষে জঙ্গলমহল  জুড়ে ছিল উৎসবের মেজাজ। বিভিন্ন এলাকায় মোরগ লড়াইয়ের মেতে উঠেছিলেন গ্রামবাসী থেকে বিভিন্ন স্তরের মানুষ। 


আর মোরগ লড়াই দেখতে সামিল হয়েছিলেন বহু মানুষ ।করোনা পরিস্থিতি কে দূরে সরিয়ে রেখে বুধবার মোরগ লড়াইয়ের অনুষ্ঠানে সকাল থেকে শামিল হয়েছিলেন বিভিন্ন এলাকার বাসিন্দারা।মোরগ লড়াই কে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জঙ্গলমহলের মানুষ ছোট মকর পরব উৎসবে বুধবার মেতে উঠেছেন। বাড়িতে বাড়িতে বিভিন্ন রকমের পিঠা তৈরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন গ্রামবাসীরা। 


সেই সঙ্গে চলছে জাঁকজমকভাবে মোরগ লড়াই ।মেঘলা আকাশ তা সত্বেও মোরগ লড়াইয়ের মোরগ লড়াই অনুষ্ঠানে শামিল হয়েছেন ঝাড়খন্ড সহ বিভিন্ন এলাকার মানুষ। তবে শান্তিপূর্ণভাবে বুধবার ছোট মকর পরব উপলক্ষে মোরগ লড়াইয়ের অনুষ্ঠান হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 


ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ধবনি গ্রামে মোরগ লড়াইয়ের অনুষ্ঠান দেখতে হাজার তিনেক মানুষ সামিল হয়েছিলেন এবং মোরগ নিয়ে মোরগ লড়াই অনুষ্ঠানে প্রায় পাঁচশো জন মানুষ অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে যারা মোরগ লড়াইয়ের অনুষ্ঠানে জয়লাভ করেছিল তাদের পুরস্কৃত করা হয় মোরগ লড়াই পরিচালন কমিটির পক্ষ থেকে। তাইছোট মকর পরব  উপলক্ষে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহল জুড়ে  মোরগ লড়াই  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.