সুন্দরবনের দুয়ারে ১০০ দিনের কাজে মোবাইল ম্যানগ্রোভ ভ্যান
দি নিউজ লায়ন ; দুয়ারে দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে।তার মধ্যে গুরুত্বপূর্ণ মহত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজ।এবার সুন্দরবনের জল পথে প্রত্যন্ত গ্রামের দুয়ারে দুয়ারে ১০০ দিনের কাজ।আর এই কাজকে আরও বেশি করে বাস্তবিত করে তুলতে শুক্রবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা মাতলা নদীর চড় এলাকায় ৩ টি মোবাইল ম্যানগ্রোভ ভ্যানের শুভ উদ্বোধন করলেন জেলার বনাধিকারিক মিলনকান্তি মন্ডল,জেলা নোদাল আধিকারিক সৌরভ চট্রোপাধ্যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএফও অনুরাগ চৌধূরী,রেঞ্জার,বনকমীর্রা প্রমুখ।সুন্দরবনের বিভিন্ন দ্বীপ এলাকার গ্রামের প্রতিটি মানুষকে নিশ্চিত ভাবে কাজ পাইয়ে দিতে এবং স্থায়ী কর্মসংস্থানের উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।মোবাইল ম্যানগ্রোভ ভ্যানের মাধ্যমে বিভিন্ন দ্বীপে গিয়ে মানুষকে ১০০ দিনের কাজের বিষয়ে সরকারি ভাবে প্রচার চালানো হবে এবং মানুষ যাতে কাজ পায় সেই বিষয়টা দেখা হবে।
সুন্দরবনের বিভিন্ন এলাকায় ম্যানগ্রোভের প্রচার এবং প্রসার বিষয়ে প্রচার চলাবে।এই ধরণের উদ্যোগ শুধু সুন্দরবনেই নয়, রাজ্যে প্রথম।গত ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে।ক্ষতিগ্রস্ত হয়ে ছিল ম্যানগ্রোভ জঙ্গলের।ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে ছিলেন ৫ কোটি ম্যানগ্রোভ গাছের চারা রোপণের।আর সেই ৫ কোটি ম্যানগ্রোভ গাছের চারা রোপণের কাজ শেষ হয়ে যায়।
তবে সেই কাজ দেখ ভাল করবে মোবাইল ম্যানগ্রোভ ভ্যান।পাশাপাশি পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষজন ১০০ দিনের কাজ পায় সেই দিক ও দেখা হবে।ফলে দুয়ারে ১০০ দিনের কাজ,দুয়ারে ম্যানগ্রোভ।জেলা নোদাল আধিকারিক সৌরভ চট্রোপাধ্যায় বলেন ৩ টি মোবাইল ম্যানগ্রোভ ভ্যান উদ্বোধন করা হল।এই মোবাইল ম্যানগ্রোভ ভ্যান গুলি সুন্দরবনের বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে বেড়াবে।ম্যানগ্রোভের সাফল্য এবং প্রয়োজনীয়তার বিষয়ে প্রচার চালাবে।
স্থানীয় মানুষকে সচেতন করবে।পাশাপাশি ১০০ দিনের কাজে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।জেলা বনাধিকারিক মিলনকান্তি বলেন সুন্দরবনে বেশীর ভাগ জল পথ।সেই জল পথে মানুষের দুয়ারে পৌঁছে যাবে ১০০ দিনের কাজ এই মোবাইল ম্যানগ্রোভ ভ্যান।৩ টি মোবাইল ম্যানগ্রোভ ভ্যান একটি ঝড়খালি,একটি গোসাবা এবং একটি নামখানা থাকবে।ফলে সুন্দরবনের মানুষের আর্থিক এবং সামাজিক উন্নয়ন ঘটবে।

Post a Comment