রায়দিঘীতে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - The News Lion

রায়দিঘীতে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য




দি নিউজ লায়ন ;   এক ব‍্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল‍্য। মৃতের নাম কাছেদ বৈদ্য(৬৫)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার গিলারছাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গিলারছাট এলাকার বাসিন্দা কাছেদ বৈদ্য সুদের কারবার করত।এদিন  বাড়ি থেকে  চা খেতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়।


 গভীর রাতে বেশ কিছুটা দূরে রাস্তার ধারে কাছেদের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।তারা সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহ উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য  পাঠায়।পুলিশ জানান এক বৃদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। কী ভাবে মৃত্যু পুলিশ খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.