বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হলো দুই পথচারীর - The News Lion

বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হলো দুই পথচারীর




দি নিউজ লায়ন ;  বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হলো দুই পথচারীর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন যাত্রী ।আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। মঙ্গলবার রাত আটটা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহামায়া মন্দির সংলগ্ন এলাকার রাজ্য সড়কে। 


আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা। এদিকে পথ দুর্ঘটনার পর ওই এলাকার গ্রামবাসীরা মহামায়া মন্দির সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক মদ্যপ অবস্থায় ছিল।  এবং বেআইনিভাবে রোগীর বদলে প্রচুর যাত্রী নিয়ে অ্যাম্বুলেন্স বেপরোয়াভাবে চালাচ্ছিল। 


আর তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সাইদুল সেখ (৩৫), রুপন সাহা (২২)। এদের বাড়ি মুচিয়া গ্রাম পঞ্চায়েতের রায়পুর এবং কামার পাড়া এলাকায়। বেপরোয়া অ্যাম্বুলেন্স এই দুই পথচারীকে ধাক্কা মেরে সরাসরি উল্টো দিক থেকে আসা একটি অটোকে ধাক্কা মারে। তাতে দুজনের মৃত্যু হয়। এবং পাঁচ জন জখম হয়েছেন। 


পুলিশ জানিয়েছে,  ঘটনার পর থেকে পলাতক অ্যাম্বুলেন্স চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হবিবপুর থেকে পুরাতন মালদা শহরের দিকে অ্যাম্বুলেন্সে যাত্রী বোঝাই করে ওই চালক আসছিল। একটি টোটো এবং কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে বলে অভিযোগ। মদপ্য চালক বেপরোয়া গাড়ি চালানোয় গ্রামবাসীরা ধাওয়া করে। এরপরই হবিবপুর থেকে পুরাতন মালদার মুচিয়া এলাকায় এসে নিয়ন্ত্রন হারিয়ে একটি অটোকে সরাসরি ধাক্কা মারে।


 তার আগে ওই এলাকার দুই পথচারীকে বেপরোয়া এম্বুলেন্স ধাক্কা মারে। যেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুইজনের। অ্যাম্বুলেন্স এবং অটোতে থাকা যাত্রীরা গুরুতর জখম হয়। পুরাতন মালদা থানার আইসি শান্তি নাথ পাঁজা জানিয়েছেন, এই পথ দুর্ঘটনায় দুইজন মারা গিয়েছে। পাঁচ জন আহত হয়েছে। ঘটনার পর পলাতক অ্যাম্বুলেন্স চালক।  পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.