মামাকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত ভাগ্নে - The News Lion

মামাকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত ভাগ্নে




দি নিউজ লায়ন ;  পারিবারিক অশান্তির জেরে সম্পর্কিত মামা কে খুনের চেষ্টার অভিযোগে ভাগ্নে কে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ জানায় ধৃত অভিযুক্তের নাম প্রকাশ চৌধুরী। তার বাড়ি নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের ফরাসডাঙ্গা গ্রামে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে নবদ্বীপ থানার ফরাসডাঙ্গায়। ঘটনায় অভিযুক্তের মামা তুফান চৌধুরী কে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা। ঐ দিনই সন্ধ্যায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, মামা তুফান চৌধুরী।


 অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ফরাসডাঙ্গা এলাকার একটি গোপন ডেরা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ ও পরিবার সূত্রে জানতে পারা যায়, নবদ্বীপ থানার ফরাসডাঙ্গার বাসিন্দা তুফান চৌধুরীর সঙ্গে অভিযুক্ত প্রকাশের সম্পত্তিগত বিবাদ দীর্ঘদিনের। বৃহস্পতিবার দুপুর থেকে তা চরমে ওঠে। 


জানা যায়, বচসা চলাকালীন অভিযুক্ত ভাগ্নে প্রকাশ বাড়ি থেকে একটি ধারাল কাঁচি নিয়ে এসে মামা তুফান চৌধুরীর পেটে আঘাত করে। এরপর পরই অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ও ৩২৬ ধারা সহ অন্যান্য ধারায় মামলা রুজু করে নবদ্বীপ আদালতে পাঠান হলে, আদালতের বিচারক অভিযুক্তকে ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.