ব্রেস্ট ফিডিং করিয়ে তিন সদ‍্যোজাতের প্রাণ বাঁচালেন চিকিতসক - The News Lion

ব্রেস্ট ফিডিং করিয়ে তিন সদ‍্যোজাতের প্রাণ বাঁচালেন চিকিতসক




দি নিউজ লায়ন ;  মানবিকতার নজির গড়লেন মহিলা চিকিৎসক। খিদের জ্বালায় কাঁদতে থাকা তিনটি নবজাতককে  ব্রেস্ট ফিডিং দিয়ে বাঁচালেন স্বয়ং চিকিৎসক। বারুইপুরের চম্পাহাটির বাড়িতে আট মাসের সদ‍্যোজাতকে রেখে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত ব্লক কুলতলিতে চিকিৎসা করেন মহিলা বিশেষজ্ঞ চিকিৎসক চিত্রালেখা সরদার। দুধের শিশুকে বাড়িতে রেখে সোমবার থেকে টানা ডিউটি চালিয়ে যাচ্ছেন তিনি। 


কখনো কুলতলির জামতলা হাসপাতালে আবার কখনো করোনার 'সেফ হোমে'।  মঙ্গলবার রাতে হাসপাতালে তিনটি নবজাতক শিশুর জন্ম হয়। কিন্তু তাদের মায়ের একটু শারীরিক সমস্যা থাকায় সেই সময় সদ্যোজাতদের ব্রেস্ট ফিডিং করানো সম্ভব হচ্ছিল না। তখনই এগিয়ে আসেন চিত্রালেখা। বুধবার সকালে লেবার রুমে নিয়ে গিয়ে একে একে পরপর তিন শিশুকে দিলেন নিজের বুকের দুধ।


 এ বিষয়ে টেলিফোনে চিকিৎসক চিত্রালেখা সরদার বলেন, "বাড়িতে আমার ও শিশু আছে। সেও তিনদিন ধরে দুধের জন্য কান্নাকাটি করছে ।হাসপাতালে করোনা পরিস্থিতি এবং শিশু নিয়ে থাকার মত অবস্থা না হওয়ার কারণে তাকে বাড়িতে রেখে এসেছি।  শিশু দুধ না পেলে খিদের জন্য যে কষ্ট পায়, কান্নাকাটি করে, সেটা আমি বুঝি। সেই উপলব্ধি থেকেই ব্রেস্ট ফিডিং করায় ওই সদ্যোজাত দের।"


 এ বিষয়ে  কুলতলী জামতলা হাসপাতালে সদ্য মা হওয়া টুম্পা হালদার বলেন, " শিশু দুধের জন্য প্রচন্ড কান্নাকাটি করছিল। এটি আমার প্রথম সন্তান বুঝতে পারছিলাম না সে কেন কান্নাকাটি করছে। পরে চিকিৎসকরা বলল খিদে পেয়েছে। কিন্তু দুধের কোন ব্যবস্থা করতে পারছিলাম না। কারণ এখানে যে তিনজন ভর্তি আছে সবারই একই সমস্যা। হঠাৎ ঐ চিকিৎসক এগিয়ে এসে তিনটি শিশুকে দুধ খাওয়ালেন।" চিত্রলেখার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অন্যান্য চিকিৎসকরাও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.