ঝাড়গ্রামে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নির্বাচনের কাজে নামার জন্য বললেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়ন ; শুক্রবার ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি অতিথি নিবাসে ঝাড়গ্রাম জেলা ছাত্র পরিষদের বর্ধিত সভার আয়োজন করা হয় ।ঐ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো,তৃণমূলের জেলা কমিটির সহ সভাপতি দুর্গেশ মল্লদেব ও সাধারন সম্পাদক সত্যরঞ্জন বারিক,তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু ঘোষ,মহিলা তৃণমূল এর জেলা সভানেত্রী অনুস্রী কর ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি আর্য ঘোষ সহ আরো অনেকে।
ঐ সভায় তৃণমূল এর রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো তার ভাষণে বলেন ছাত্র ,যুবরা আগামীদিনের সম্পদ। ছাত্র ও যুবরা ঐক্যবধ্য ভাবে কাজ করতে হবে।গ্রামে গ্রামে গিয়ে রাজ্য সরকারের প্রকল্প গুলির যেমন প্রচার করতে হবে,তেমনি কেন্দ্র সরকারের বাংলা কে বঞ্চনার কথা মানুষের কাছে তুলে ধরতে হবে।বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছেন।
তারা তৃণমূল কং গ্রেস সম্পর্কে মানুষকে ভুল বুঝিয়ে অপপ্রচার করছে।তাই তিনি দলের ছাত্র সংগঠনের সদস্য দের এখন থেকেই বিধানসভা নির্বাচন কে সামনে রেখে প্রচারে নামার জন্য নির্দেশ দেন।তিনি আরো বলেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র উন্নয়নের সাথে সাথে মানুষ রয়েছেন।তাই বিধানসভা নির্বাচনের আগে জঙ্গলমহল জুড়ে বিজেপি অস্থিরতা তৈরি করতে চাইছে।
তার মোকাবিলা করার জন্য ছাত্র ,যুব দের তিনি এগিয়ে আসার জন্য তিনি বলেন ।তিনি আরো বলেন যে এটা লোকসভা নির্বাচন নয়,এটা বিধানসভা নির্বাচন।তাই মুখ্যমন্ত্রী র উন্নয়নের হাত কে আরো শক্তি শালি করে তোলার জন্য তিনি সকলকে কাজ করার জন্য জানান।

Post a Comment