হাড়ে চিড় ধরেছে মুকুল রায়ের, ফোন করে খবর নিলেন অমিত শাহ
দি নিউজ লায়ন ; বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলায় রীতিমতো আহত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। তাঁর গাড়ি টার্গেট করেও ইট ছোঁড়া হয় বলে অভিযোগ। ভেঙে যায় গাড়ির কাচ। এমনকি, হামলায় আহত হয়েছেন মুকুল রায় নিজেও।
জানা গিয়েছে, মুকুল রায়ের ডান হাতে চিড় পাওয়া গিয়েছে। ঘটনার পরেই সোশ্যাল মিডিয়াতে তাঁর হাতের আঙুলের ছবি দেন মুকুল রায়। নিজে এক্স-রেও করান। রিপোর্টে মুকুল রায়ের ডান হাতে লম্বা একটা চিড় পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে, মুকুল রায়ের এই খবর দিল্লিতে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার সকালেই ত ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ১০ মিনিট মুকুল রায়ের সঙ্গে অমিত শাহ কথা বলেন বলে জানা যায়। ডায়মন্ডহারবারে ঠিক কি ঘটেছিল সেই বিষয়ে বিস্তারিত জানেন তিনি মুকুল রায়ের কাছ থেকে। জানা যায়, ওই ফোনেই বাংলায় ফের আসার কথা মুকুল রায়কে অমিত শাহ জানান।

Post a Comment