ডোমজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন - The News Lion

ডোমজুড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন




দি নিউজ লায়ন ;   রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো ডোমজুড়ে। জানা গেছে মঙ্গলবার সকাল সাতটা নাগাদ স্থানীয় বাসিন্দারা ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ধোঁয়া বের হতে দেখে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল কে। পরে আলমপুর থেকে একটি হাওড়া থেকে আরো একটি ইঞ্জিন দিয়ে এসে দমকল কর্মীরা ব্যাঙ্কের তালা ভেঙে ভিতরে ঢুকে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 


দমকল সূত্রে খবর ব্যাঙ্কের ম্যানেজারের ঘরে আগুন লেগেছে। যদিও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন। এদিকে ব্যাঙ্কে আগুন লাগার ঘটনায় নথি পুড়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.