হেফাজত মহাসচিব কাসেমী মারা গেছেন
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের হেফাজতের ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী আর নেই। আজ রবিবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নানা রোগে আক্রান্ত আল্লামা নূর হোসাইন কাসেমী কয়েক দিন ধরে ইউনাটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
নূর হোসাইন কাসেমী বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন। এছাড়া কওমি ভিত্তিক আরও বহু মাদ্রাসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

Post a Comment