ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে কেন্দ্রকে, নইলে আমরা বুঝে নেবো, হুঁশিয়ারি বিনয়ের - The News Lion

ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে কেন্দ্রকে, নইলে আমরা বুঝে নেবো, হুঁশিয়ারি বিনয়ের




দি নিউজ লায়ন ;  নরেন্দ্র মোদি ২০২১ এর নির্বাচনে নেপালীদের দুয়ারে ভোট চাইতে আসবেন না। আগে কাজ করে দেখান।২১ এর নির্বাচনের ছয়মাস সময় রয়েছে এর মধ্যেই পাহাড়ের সাংবিধানিক ন্যায় নির্ধারণ নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করতে হবে কেন্দ্রকে নইলে নেপালীদের দুয়ারে ভোট চাইতে আসলে আমরা বুঝে নেবো- রবিবার শিলিগুড়ি শুকনার জনসভা থেকে হুঁশিয়ারি বিনয়ের। এদিন শিলিগুড়ি জনসভা থেকে পাহাড়ের সাংবিধানিক ন্যায়ের দাবিতে গর্জে উঠলেন গোর্খা জনমুক্তি মোর্চার অধ্যক্ষ বিনয় তামাং। স্বভাব শান্ত বিনয়ের কন্ঠে এদিন ছিল গর্জনধ্বনি। 


তার মূল আক্রমনের নিশানায় ছিলেন খোদ নরেন্দ্র মোদি।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত করে তিনি বলেন দার্জিলিং,কালিম্পঙ ডুয়ার্স ও তরাই এই এলাকা ট্রিটি অবলিগেটরি চুক্তি বদ্ধ ভারতের অংশ- মোদিজিকে তা বুঝতে হবে। ভারতের সুরক্ষার স্বার্থে সাংবিধানিক ন্যায় প্রয়োজন। শুধু সত্ত্বার রাজনীতি করলে চলে না। এখানেই শেষ নয় প্রধানমন্ত্রীর নাম তুলে আক্রমনের সুরে বিনয় বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোর্খাদের নিয়ে অনেক কথা বলেছিলেন। নকশালবাড়ি, ডুয়ার্সের কালচিনিতে ভুঁড়ি ভুঁড়ি কথা দিয়েছিলেন। একটাও কাজ করে দেখাননি। মোদিজি কাজ করে দেখান। খালি কথা বললে হয়না। 


ছয়মাস সময় বেঁধে দিয়ে তার দাবি সামনে আনেন তিনি। বিনয় জানায় কেন্দ্র সরকার কে নির্বাচনের আগে এই ছয় মাসের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ের সাংবিধানিক  ন্যায় নির্ধারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। জনসভা থেকে সাফ সতর্কধ্বনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ এর এই নির্বাচনে তাহলে নেপালিদের ভোট চাইতে আসবেন না। নির্বাচনের আগে ছয়মাসের মধ্যে জিটিএ রাজ্যকে সঙ্গে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করুন তার অন্যথা হলে নির্বাচনে কঠিন সিদ্ধান্ত নেবে পাহাড়ের গোর্খারা। এদিনের জনসভা থেকে একই সুরে কথা বলেন বিনয় ঘনিষ্ঠ গোজামুমুর অনিত থাপা। উপস্থিত ছিলেন অমর সিং রাই, অলোক কান্তা মানি থুলুঙ, ছিরিং ডাহাল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.