তৃণমূল ছেড়ে প্রায় তিনশো কর্মীর যোগ দিল বিজেপিতে - The News Lion

তৃণমূল ছেড়ে প্রায় তিনশো কর্মীর যোগ দিল বিজেপিতে




দি নিউজ লায়ন ;  তৃণমূল ছেড়ে প্রায় তিনশো কর্মীর যোগ দিল বিজেপিতে।   উত্তর ২৪ পরগনার বারাসাতের ব্যারাকপুর রোড সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।  উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী,  বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চ্যাটার্জী সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। তৃণমূল দল থেকে প্রায় তিন শো কর্মী-সমর্থক আজ বিজেপিতে যোগদান করলো।  তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী।


আগামী দিনে খাদ্যমন্ত্রী যদি বিজেপিতে যোগদান করেন, তাতেও  বিচলিত হওয়ার কোনো কারণ নেই, বারাসাতে দলীয় কর্মসূচিতে যোগদান করে একথা বললেন রাজ্য বিজেপির সহ-সভাপতি বিশ্বপ্রিয় রায়চৌধুরী। তিনি বলেন, বিচিত্র কিছু নয় তৃণমূলের ভাঙ্গন এভাবেই হবে, এমনও হতে পারে আগামীকাল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপির পতাকা নিচ্ছে বিশ্বপ্রিয় রায়চৌধুরীর কাছ থেকে, এতে বিচলিত হওয়ার কিছু নেই. এরপর ভাইপো আর পিসি ছাড়া বাকি সব শুন্য হয়ে যাবে।


জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন বিজেপি যদি জেলাতে একটিও সিট্ পায় তাহলে রাজনীতি ছেড়ে দেবো, সাংবাদিকদের এই প্রশ্নে বিশ্বপ্রিয় রায়চৌধুরী বললেন,উনি এ ধরনের কথা পঞ্চায়েত নির্বাচনের আগেও বলেছেন যে বিজেপি যদি সিট পায় তাহলে তিনি রাজনৈতিক সন্ন্যাস নেবেন,  লোকসভা ভোটের আগে বলল বিজেপি ২-৩টির বেশি আসন পাবে না, যদি পায় তাহলে সন্ন্যাস নিয়ে নেবেন. উনি এটা বলার জন্য বলেন। আগামী দিনে খাদ্যমন্ত্রী কোনো অস্তিত্বই থাকবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.