মতুয়া সমাজের লোককে বিজেপি যা দিয়েছে তারা অন্য কোথাও যাবেনা, দাবি কৈলাসের - The News Lion

মতুয়া সমাজের লোককে বিজেপি যা দিয়েছে তারা অন্য কোথাও যাবেনা, দাবি কৈলাসের




দি নিউজ লায়ন ;   ঠাকুরনগর ঠাকুরবাড়ি শান্তনু ঠাকুর এর সঙ্গে দেখা করতে আসেন কৈলাস বিজয়বর্গীয়। শান্তনু ঠাকুর এর সঙ্গে বৈঠক চলে। এদিনের বৈঠকে উপস্থিত রয়েছেন শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মঞ্জুলকৃষ্ণ ঠাকুর।  শান্তনু ঠাকুর এর সঙ্গে বৈঠক প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বললেন, শিষ্টাচার এর জন্যই বৈঠক। নাগরিকত্ব নিয়ে রাজ্যের সঙ্গে কথা বলার কোন বাধ্যকতা নেই। রাজ্য সরকার সহযোগিতা করলেও লাগু হবে, না করলেও লাগু হবে।  


এনআরসি ও সিএএ প্রসঙ্গে বলেন পশ্চিমবঙ্গে এনআরসির কথা বলা হয়নি। পশ্চিমবঙ্গের সিএএ লাগু হবে।  নাগরিকত্ব আইন লাগু না হওয়ার কারণে মতুয়ারা অন্য কিছু ভাবছে এ প্রসঙ্গে উনি বলেছেন এ প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলতে পারবেন আমি কিছু বলতে পারব না। মতুয়া সমাজের লোক অন্য কিছু ভাবছে।


 এ প্রসঙ্গে উনি বলেন মতুয়া সমাজ এর লোককে বিজেপি যা দিয়েছে তারা অন্য কোথাও যাবেনা। শান্তনু ঠাকুর এর সঙ্গে বিজেপির দূরত্ব প্রসঙ্গে তিনি বলেন শান্তনু ঠাকুর আমাদের একজন কর্মকর্তা তার সঙ্গে দূরত্ব কোন দূরত্ব নেই বিরোধীরা এসব ছড়াচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.