শালবনিতে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন শ্রীকান্ত মাহাতো - The News Lion

শালবনিতে দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন শ্রীকান্ত মাহাতো




দি নিউজ লায়ন ; সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত  শালবনি ব্লকের বিষ্ণুপুর অঞ্চলের বয়লা গ্রামে গিয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই গ্রামের প্রায়  ৩০০ জন দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন এলাকার বিধায়ক শ্রীকান্ত মাহাতো। সোমবার বিধায়কের হাত থেকে কম্বল পেয়ে এলাকার বাসিন্দারা খুব খুশি। 


বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ায় বয়লা গ্রামে পৌঁছেতে তার একটু দেরি হয়েছে। তাই তিনি গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন শীতের সময় দরিদ্র মানুষেরা যাতে কষ্ট না পায় তার জন্য তিনি প্রতিটি দরিদ্র মানুষকে কম্বল দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। তাই বিষ্ণুপুর অঞ্চলের বয়লা গ্রামের দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিতে পেরে তিনি গর্বিত বলে জানান। 


তিনি গ্রামবাসীদের বলেন আমি আপনাদের পাশে আগেও ছিলাম এখনো আছি আগামী দিনে থাকবো। আমি মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় মানুষের পাশে থেকে মানুষের সেবা করার কাজ করে যাব। তিনি বলেন শুধু জনপ্রতিনিধি হিসেবে নয় এই এলাকার ছেলে হিসেবে আমার একটা নৈতিক দায়িত্ব রয়েছে। তাই আমি যে কোন সময় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। 


সেই জন্য প্রতিবছরের মতো এবছরও শীতের সময় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। গত কয়েকদিন ধরে তিনি গ্রামে গ্রামে গিয়ে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছেন। 


তবে তিনি দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার সময়  রাজনীতিকে দূরে সরিয়ে রেখেছিলেন। তিনি বলেন কে কি রাজনীতি করে সেটা আমার জানা নেই। কিন্তু অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তাই আমি এলাকার সমস্ত দরিদ্র মানুষের হাতেই কম্বল তুলে দেওয়ার ব্যবস্থা করেছি বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো জানান। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.