আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন চলে আসবে, ঘোষনা মোদির - The News Lion

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার ভ্যাকসিন চলে আসবে, ঘোষনা মোদির




দি নিউজ লায়ন ;  দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বড়ো ঘোষনা দিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার মোদি ঘোষনা করেন, করোনা ভ্যাকসিনের জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে। 


মোদির এই ঘোষনায় কিছুটা হলেও স্বস্তির একটি পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে। ভারতে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বসে। সেই বৈঠক শেষে মোদি বলেন, ভারতে করোনার তিনটি আলাদা ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভ্যাকসিনের জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে করোনার ভ্যাকসিন চলে আসবে। ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি সবুজ সংকেত দিলেই ভারতে চলে আসবে ভ্যাকসিন। 


এদিকে গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৯৪ জন। যারমধ্যে মৃত্যু হয়েছে ৫৪০ জনের। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লক্ষ ৭১ হাজার ৫৫৯ জনে। যারমধ্যে মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ১৮৮ জন। করোনায় মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪ লক্ষ ১৬ হাজার ৮২ জন। সুস্থ হয় উঠেছেন ৯০ লক্ষ ১৬ হাজার ২৮৯ জন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.