বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মালদায় ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন - The News Lion

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে মালদায় ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন




দি ইউজ লায়ন ;  বিধানসভা নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে মালদায় এলেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ডাইরেক্টর (আইটি সেল) রাকেশ সিং এবং রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। মালদা , মুর্শিদাবাদ , উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই চার জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে নিয়ে এদিন বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা।


শুক্রবার পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকার একটি বেসরকারি হোটেলে প্রশাসনের কর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন নির্বাচন কমিশনের কর্তারা। প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে,  করোনা পরিস্থিতির মধ্যে কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে হবে, তা নিয়েই মূলত এদিন আলোচনায় জোর দেওয়া হয়েছিল। নির্বাচনের দিন যেসব অফিসার , কর্মীরা কাজ করবেন তাদের মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থা করে দিতে হবে। 


এক ভোট কেন্দ্রে এক হাজারের বেশি ভোটার রাখা যাবে না বলে এদিনের বৈঠকে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের কর্তারা। জেলা প্রশাসনের একটি সূত্র থেকে জানা গিয়েছে, করোনা পরিস্থিতির মধ্যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সুনিশ্চিত করতে বলা হয়েছে। 


মালদা জেলায় ১২টি বিধানসভা কেন্দ্র রয়েছে। জেলায় মোট বুথের সংখ্যা রয়েছে ২৮৮৪। মোট ভোটার সংখ্যা ৩৯ লক্ষ ৩৮ হাজার। এর মধ্যে ১৫৪০ টি বুথে এক হাজারেরও বেশি ভোটার সংখ্যা রয়েছে। যার ফলে আগামী নির্বাচনে প্রচুর ভোট কেন্দ্র বাড়ার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.