দীঘা থানার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন - The News Lion

দীঘা থানার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন




দি নিউজ লায়ন ;   দীঘা থানার সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সৈকত শহরে।শনিবার রাত  প্রায় ২নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে রামনগর দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। ২৬  সিটের ট্রাভেরা গাড়িটির মালিকের খোঁজে পুলিশ তদন্তে নেমেছে। 


প্রত্যক্ষদর্শী  পুলিশ কর্মীরা জানিয়েছেন আচমকাই বিকট শব্দ করে আগুন ধরে যায় গাড়িতে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়ির নমুনা সংগ্রহ করবে ফরেনসিক টিম তারপরই কিভাবে গাড়িতে আগুন লাগল তা পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.