গ্রামে গ্রামে ঘুরে মানুষের হাতে রিপোর্ট কার্ড তুলে দিলেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়ন ; বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলে বিজেপিকে এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি নয় তৃণমূল ।তাই মাঠে ময়দানে নেমে বুঝিয়ে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো ।সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামে গ্রামে ঘুরে মানুষের অভাব অভিযোগ যেমন শুনছেন, তেমনি গ্রামবাসীদের হাতে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দিচ্ছেন।
শনিবার ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রি অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে যান ছত্রধর মাহাতো। তিনি একের পর এক গ্রামে গিয়ে গ্রামবাসীদের কাছ থেকে তাদের অভাব-অভিযোগের কথা মান দিয়ে শুনেন ।কেউ বাড়ি পেয়েছেন কিনা বা কেউ কেন বাড়ি পাননি তা নিয়ে তিনি বিস্তারিতভাবে গ্রামবাসীদের কাছ থেকে জানেন। সেই সঙ্গে তিনি বলেন যারা এখনও বাড়ি পাননি প্রত্যেকেই বাড়ি পাবেন।
কোন গরীব মানুষ বাড়ি থেকে বাদ যাবে না। সেই সঙ্গে তিনি বলেন দুয়ারে সরকার প্রকল্প কর্মসূচি শুরু হয়েছে। সেই শিবিরে গিয়ে আপনারা বিভিন্ন প্রকল্পের সুযোগ গ্রহণ করবেন এবং যারা স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য আবেদন করেছেন প্রত্যেকেই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড পাবেন ।কেউ বাদ যাবেন না। ছত্রধর মাহাতো কে কাছে পেয়ে গ্রামবাসীরা খুব খুশি। তাই গ্রামবাসীরা তাদের বিভিন্ন অভাব-অভিযোগের কথা তার সামনে তুলে ধরেন।
অনেকেই জানান আমরা এখনো ভাতা পাইনি অথচ আমাদের ৬০ বছর পেরিয়ে গিয়েছে, এবার কোন কোন এলাকার মানুষ তাদের এলাকার রাস্তাঘাট এর কথা জানান, আবার কোন এলাকার মানুষ পাকা বাড়ির কথা জানান, তারা যে রাজ্য সরকারের কিছু না কিছু প্রকল্পের সুবিধা পেয়েছেন তা তারা কার্যত স্বীকার করে নিয়েছেন। অনেকেই বলেছেন ৩৪ বছরের বাম জমানায় যে কাজ হয়নি তার থেকে অনেক বেশি কাজ হয়েছে এই মমতার সরকারের আমলে। তাই যেভাবে ছত্রধর মাহাতো বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজ করছেন তাতে তারা খুশি।
ছত্রধর মাহাতো গ্রামবাসীদের বলেন আমি আবার আসব। আপনাদের যখন যেকোন প্রয়োজন হবেন আমাকে আপনারা ফোন করবেন, আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে রয়েছে। আপনারা তার পাশে থাকুন। তিনি আরো বলেন যে যখন অশান্ত হয়েছিল জঙ্গলমহল। তখন একমাত্র জীবনের ঝুঁকি নিয়ে ছুটে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে ছত্রধর মাহাতো বলেন আমি অনুন্নয়নের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। আমার আন্দোলন সফল হয়েছে। তাই জঙ্গলমহলের মানুষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজ পেয়েছে।
জঙ্গলমহলের যে উন্নয়ন হয়েছে তা ভারতবর্ষের কোন এলাকায় এত উন্নয়ন হয়নি। আজকে সিপিএম ও বিজেপি একসঙ্গে হাতে হাত মিলিয়ে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
তিনি বলেন যারা একসময় সন্ত্রাস চালিয়ে হার্মাদ ক্যাম্প করে জঙ্গলমহলের মানুষের উপর নির্মম অত্যাচার করেছিল। তারাই এখন লাল জার্সি খুলে ফেলে গেরুয়া জার্সি পরে বড় বড় বিজেপি নেতা হয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। আপনারা বিজেপিকে বিশ্বাস করবেন না এবং বিজেপির সাথে যাবেন না ।আপনাদের সাথে রয়েছে মমতা তাই কারো ক্ষমতা নেই আপনাদের ভয় দেখিয়ে আবার সন্ত্রাস সৃষ্টি করবে। তিনি আরও গ্রামবাসীদের অভয় দিয়ে বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলারক্ষমতায় আসবে তৃণমূল।তাই সকলকে তৃণমূলের পাশে থাকার জন্য তিনি গ্রামবাসীদের কাছে আহ্বান জানান

Post a Comment