যাত্রীকে বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিলেন আরপিএফ কর্মী - The News Lion

যাত্রীকে বাঁচিয়ে সাহসিকতার পরিচয় দিলেন আরপিএফ কর্মী




দি নিউজ লায়ন ; চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝে পড়ে গিয়েছিলেন এক যাত্রী। আরপিএফ কর্মীর চেষ্টায় প্রাণ বাঁচল তাঁর। বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের চার নম্বর  প্ল্যাটফর্ম থেকে চলতে শুরু করা ৩৬৮৩৭আপ হাওড়া বর্ধমান (মেন) লোকালে দৌড়ে এসে উঠতে যান বর্ধমানের বাসিন্দা বিপ্লব চ্যাটার্জি। কিন্তু পা স্লিপ করে উঠতে না পেরে প্ল্যাটফর্মে পড়ে যান তিনি। 


ট্রেন ও প্ল্যাটফর্মের ভিতরে তাঁর পা কিছুটা চলে যায়। সেই সময়ে ঘটনাস্থলে ডিউটিতে থাকা আরপিএফ কর্মী মাইকেল সোরেনের নজরে আসে বিষয়টি। সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে নিজের জীবন বিপন্ন করে ওই যাত্রীকে উদ্ধার করেন তিনি। ওই আরপিএফ অফিসারের সাহসিকতার প্রশংসা করেন সকলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.