দিয়েগো মারাদোনার ছবি এঁকে শ্রদ্ধা
দি নিউজ লায়ন ; ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনা মৃত্যুতে শোকাহত সারা বিশ্ব। তার মতন ফুটবলার একক কৃতিত্বে আর্জেন্টিনা কে বিশ্ব কাপ এনে দিয়েছিলেন ।তিনি যখন যে ক্লাবে খেলেছেন সেই ক্লাব কে সাফল্যের চূড়াতে পৌঁছে দিয়েছেন ।তার মতন ফুটবলার দেশের জন্য হোক কিংবা ক্লাবের সব সময় সেরা কিছু করে দিয়েছেন।
তাই বিশ্ব ফুটবলে তার যেমন ফ্যানের সংখ্যা ঈর্ষা যোগ্য তেমন তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সারা বিশ্বে ।তার মৃত্যু তাই অনেকের মনে যেমন কষ্ঠ দিয়েছে অনেকে ভেঙ্গে পড়েছেন। এমনই নদিয়ার রামনগারের বাসিন্দা মানিক দেবনাথ বয়েস ৬২ পেশায় ব্যাবসায়ী তার সৃষ্টিতে ধরা পড়লো একটি ডালের ওপর মারাদোনার ছবি। ৫ রাতের চেষ্টায় তিনি মারাদোনার ছবি এঁকেছেন।তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য।

Post a Comment