এবারে অনশনে বসছেন বিক্ষোভরত কৃষকরা - The News Lion

এবারে অনশনে বসছেন বিক্ষোভরত কৃষকরা




দি নিউজ লায়ন ;   কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে এবারে প্রতিকী অনশনে বসতে চলেছেন কৃষকরা।  কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ একদিনের প্রতিকী অনশনে বসছেন বিক্ষোভরত কৃষকরা। সেই আন্দোলনে এবার যোগ দিতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।  কৃষকদের এই  আন্দোলনকে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, কৃষকদের দাবি না মেনে ঔদ্ধত্য দেখাচ্ছেন নরেন্দ্র মোদি। এর ফলে ভালো হবে না। 


 এদিকে কৃষি বিল নিয়ে ইতিমধ্যে কৃষকদের সঙ্গে মোদি সরকারের পাঁচটি বৈঠক ব্যর্থ হয়ে গিয়েছে। বেরোয়নি কোনও সমাধানসুত্র। দফায় দফায় আলোচনার পরেও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন কৃষকরা। সরকারের কাছে থেকে এই বিল প্রত্যাহারের ক্ষেত্রে শুধুমাত্র হ্যা বা না উত্তর জানতে চেয়েছেন তারা। এর আগে কৃষকদের ডাকা ভারত বনধেও যথেষ্ট সাড়া পড়েছিলো। 


 ফলে এবার কৃষকরা অনশনে যাওয়ায় আগে এদিনের প্রতীকি অনশন  চাপ বাড়ছে কেন্দ্রের মোদি সরকারের উপর। ভারতের প্রায় ১৬ টি রাজনৈতিক সংগঠন কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.