বাঘমুন্ডিতে তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়ন ; ১৯৯৮ সালের ১লাজানুয়ারি রাজ্যে গঠিত হয় মমতার নেতৃত্বে তৃণমূল। আর ১৯৯৮ সালের ৯ ই ডিসেম্বর রাজ্যের তৃণমূল কর্মী হিসেবে প্রথম শহীদ হন পুরুলিয়া জেলার বাঘমুন্ডির প্রধান সিং মুড়া। সেই সময় তাকে তৎকালীন বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের কর্মীরা নৃশংস ভাবে খুন করেছিল। সেই দিন থেকে প্রতিবছর ৯ই ডিসেম্বর বাঘমুন্ডি তে প্রধান সিং মুড়ার স্মরণসভার আয়োজন করে তৃণমূল। তাই বুধবার ৯ই ডিসেম্বর পুরুলিয়ার বাঘমুন্ডিতে তৃণমূলের প্রথম শহীদ প্রধান সিং মুড়ার স্মরণে স্মরণসভার আয়োজন করে তৃণমূল।
ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। তিনি প্রধান সিং মুড়ার মূর্তি তে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বলেন প্রধান সিং মুড়ার রক্ত বিফলে যায়নি। প্রধানসিং মুড়া ছিলেন এই এলাকার সক্রিয় তৃণমূলের কর্মী ।তিনি আজও আমাদের মধ্যে রয়েছেন ।আগামী দিনেও থাকবেন। কারণ কোন শহীদের মৃত্যু হয়নি ।শহীদের ঠাঁই হয় মানুষের হৃদয়ে। তাই তিনি দলের প্রথম শহীদ হিসেবে রাজ্যের প্রতিটি তৃণমূল কর্মীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি বলেন দল তার পরিবারের পাশে রয়েছে আগামী দিনেও থাকবে।
তিনি আরো বলেন যে তৃণমূল কর্মীদের খুন করে তৃণমূল কংগ্রেস কর্মীদের দুর্বল করা যায় না ।কারণ তৃণমূল কংগ্রেস এখন একটি শক্তিশালী রাজনৈতিক দল। যে দলের প্রতিটি কর্মী দলের কাছে সম্পদ বলে পরিচিত। তাই তিনি বলেন পুরুলিয়ায় বর্তমানে যেভাবে বিজেপি মানুষকে মিথ্যা কথা বলে প্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সেই বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রধানসিং মুড়ার মৃত্যু দিবসে দলীয় কর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন প্রধান সিং মুড়ার রক্ত ব্যর্থ হবে না।আগামী বিধানসভা নির্বাচনে পুরুলিয়া থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে ।কারণ আমরা সেই রাজনৈতিক দল করি যে দলের নেত্রী মমতা। তাই তিনি সর্বস্তরের দলীয় কর্মী ও সমর্থকদের এখন থেকেই বিধানসভা নির্বাচনের কাজে নেমে পড়ার আহ্বান জানান।

Post a Comment