নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আইসিইউতে
ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী জিনাত বরকতুল্লাহ গুরুতর অসুস্থ। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। জিনাতের মেয়ে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ শনিবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, মা আইসিইউতে ভর্তি রয়েছেন, তার অবস্থা গুরুতর। বিজরী বরকতুল্লাহ জানান, গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার মাকে। এখন লাইফসাপোর্টে নেয়া হয়েছে। তিনি মায়ের জন্য দোয়া চেয়েছেন।
জিনাত বরকতুল্লাহর স্বামী নৃত্যশিল্পী মোহাম্মদ বরকত উল্লাহ গত ৩ আগস্ট করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন জিনাত করোনাভাইরাস সংক্রমিত হলেও তিনি এখন এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান মিনু হক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিনাত বরকতুল্লাহ।

Post a Comment