কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য পদ পেলেন শুভেন্দু অধিকারী - The News Lion

কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য পদ পেলেন শুভেন্দু অধিকারী




দি নিউজ লায়ন ; একুশের বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য পদ পেলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাড়ার পর শুভেন্দুকে  জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান করলো বিজেপি।  উল্লেখ্য, বিজেপিতেযোগ দেওয়ার আগেই শুভেন্দু অধিকারীর জন্য জেড-ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।  বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছিলো তাঁকে। তবে এতোদিন   জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেও কোনও পদে ছিলেন না তিনি। শুভেন্দু সাংসদও নন, যে তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে। 


এবার ক্য়াবিনেট মন্ত্রীর সমতুল পদ দিল বিজেপির  কেন্দ্রীয় নেতৃত্ব। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিয়োগ করা হল তাঁকে।   উল্লেখ্য, তৃণমূলের সঙ্গে টানাপোড়েন পর্বেই পাইলট কার-সহ রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন শুভেন্দু। তখনও আনুষ্ঠানিকভাব যোগ দেননি বিজেপিতে। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পরে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জন্য জেড ক্যাটেগরির নিরাপত্তা ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দেওয়া হয় বুলেট প্রুফ গাড়িও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.