বিজেপিকে চম্বলের ডাকাত বলে কটাক্ষ করলেন মমতা
দি নিউজ লায়ন ; বিজেপিকে এবার চম্বলের ডাকাত বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাসমেলা মাঠ থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জী বলেন, 'বাংলায় চলে এসেছে কিছু চম্বলের ডাকাত, বহিরাগত। বলছে মেরে দাও গুঁড়িয়ে দাও।বিজেপি সমস্ত মিডিয়াকে কিনে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিন বক্তব্যের শুরুতেই বৈচিত্র্যের প্রসঙ্গ টেনে বিজেপির সমালোচনা করেন। পরিযায়ী শ্রমিকদের প্রশ্নে লকডাউনের সময়ে কেন্দ্র সরকারের অমানবিকতার প্রসঙ্গ টেনে আনেন। ভিন রাজ্য থেকে শ্রমিকদের আনতে রেল ভাড়া করেছে বাংলা, অথচ কেন্দ্র ভাড়া মকুব করেনি বলে অভিযোগ করেন।
এরপর রীতিমতো আক্রমণাত্মক হয়ে বলেন, দিল্লির বিজেপি সরকার শুধু মিথ্যে কথা বলে। 'ওরা বলছে জনগণমন বদলে দেবে! ক্ষমতা থাকলে করে দেখাক!' মমতা বলেন, 'বিজেপিকে করে দিন হাওয়া'। প্রতিশ্রুতি মানে চিচিংফাঁক। তিনি হুঙ্কার দেন, বাংলায় এনপিআর করতে দেব না। দলীয় নেতাকর্মীদের নির্দেশ করে বলেন, বিজেপি ভয় দেখালে ভয় পাবেন না।

Post a Comment