৬০ লিটার চোলাই বাজেয়াপ্ত
দি নিউজ লায়ন ; প্রচুর পরিমাণ চোলাই বাজেয়াপ্ত করেছে পুলিস। ঘটনা গলসির সারুল ও রামপুর এলাকায়। চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, সারুল গ্রামের দাসপাড়ায় ঝুপড়িতে মজুত করে চোলাই বিক্রি করে অশ্বিনী রুইদাস। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ঝুপড়িতে হানা দেয় পুলিস। সেখান থেকে ৩টি ড্রামে মজুত করে রাখা ৬০ লিটার চোলাই উদ্ধার হয়।
অবৈধভাবে চোলাই বিক্রির অভিযোগে পুলিস অশ্বিনীকে গ্রেপ্তার করে। সেদিনই সন্ধ্যায় রামপুর গ্রামে ডাঙাপাড়ায় ৪টি ঝুপড়িতে হানা দেয় পুলিস। সেখান থেকে ৪টি ড্রামে মজুত করে রাখা ৮০ লিটার চোলাই উদ্ধার হয়।
চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে শেখ আলি হোসেন, পুতুল বাগদি, বিজয় বাগদি ও গণপতি বাগদিকে পুলিস গ্রেপ্তার করে। মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

Post a Comment