চুরি যাওয়া ৫০ টি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ - The News Lion

চুরি যাওয়া ৫০ টি মোবাইল ফিরিয়ে দিল পুলিশ


দি নিউজ লায়ন ;   বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছ থেকে চুরি ছিনতাই হয়ে যাওয়া ৫০ টি মোবাইল উদ্ধার করে সেগুলি প্রাপকদের হাতে তুলে দিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সদর কার্যালয় পানিয়াড়ায় প্রাপকদের হাতে মোবাইল ফিরিয়ে দেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর) সুরিন্দর সিং, হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( গ্রামীন) ইন্দ্রজিৎ সরকার।


 সূত্রের খবর বিভিন্ন সময় এইসব মোবাইল গুলি চুরি এবং ছিনতাই হয় এবং পুলিশে অভিযোগ দায়ের হয়। পরে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ তদন্তে নেমে মোবাইল গুলি উদ্ধার করে। আর বছরের শেষদিনে প্রাপকদের মোবাইল ফিরিয়ে দিল।


এদিকে বছরের শেষদিনে হাতে মোবাইল ফিরে পেয়ে খুশি সকলে। তাদের মতে মোবাইল ফিরে পাব এটা কোনদিন ভাবতে পারিনি । নতুন বছরের আগেই হাতে মোবাইল ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানান সকলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.