বীরভূমে ঘরে ফেরার গান
দি নিউজ লায়ন ; ভয় দেখিয়ে জোর করে তৃণমূল মহিলা পঞ্চায়েত সদস্য এবং তার স্বামীকে দলে যোগ দিতে বাধ্য করেছিল বিজেপি, ঠিক ১২ ঘণ্টার মধ্যে হুমকি উপেক্ষা করে ফের তৃণমূলে ফিরে এলেন তাঁরা। এমনই ঘটনা ঘটেছে বীরভূমের দুবরাজপুরে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। প্রাণনাশের হুমকি দিয়ে কার্যত বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগ দেওয়া হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা রফিকা বিবি ও তার স্বামীকে।
স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটা করে সাংবাদিক বৈঠক করে দাবি করে তৃণমূল পঞ্চায়েত সদস্যের সঙ্গে আরও ৩৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন এমনকি যে পঞ্চায়েতের সদস্য রফিক পঞ্চায়েতে তাদের দখলে বলে দাবি করেন বিজেপি নেতৃত্ব। ঠিক ১২ ঘণ্টার মধ্যে বিজেপিকে প্রবল অস্বস্তিতে ফেলে পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী সরাসরি চলে যান স্থানীয় তৃণমূল কার্যালয়ে সেখানে গিয়ে তারা জানান তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে প্রাণনাশের হুমকি দিয়ে বিজেপিতে যোগ দেওয়া হয়েছে তারা তৃণমূলে থাকতে চান।
বৃহস্পতিবার রাতে তাদের হাতে ফের তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। দুবরাজপুর তৃণমূল ব্লক সভাপতি ভোলানাথ মিত্র বলেন, রফিকা বিবি আমাদের দলেই ছিলেন, আর দলেই আছেন। হুমকি দিয়ে তাঁকে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। আরও কয়েজন যোগদান করেছিল। তারাও তৃণমূলেই ফিরতে চান।

Post a Comment