ট্রাফিক পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ হাসনাবাদে - The News Lion

ট্রাফিক পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ হাসনাবাদে




অরিন্দম হরি, হাসনাবাদ:  ট্রাফিক পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান পালিত হলো হাসনাবাদে। হাসনাবাদ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক শ্যামল কুমার দাসের তত্ত্বাবধানে এদিন অনুষ্ঠিত হয় এই শীতকালীন দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান।


এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার ডি এস পি ট্রাফিক আনন্দজিৎ হোর, এছাড়াও ছিলেন হাসনাবাদের  সি আই অরূপ কুমার সরকার। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে শতাধিক দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় হাসনাবাদ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।


 একই মঞ্চ থেকে এদিন কম্বল বিতরণ ছাড়াও দুজন সিভিক ভলেন্টিয়ার ফোর্সকে বিগত দিনে তাদের ভালো কাজের নিরিখে  বিশেষ সম্মানের সম্মানিত করা হয়। মন্টু দাশ ও সনাতন সরকার নামে এই দুই সিভিক ভলেন্টিয়ার কর্মির হাতে পুরষ্কার তুলে দিলেন ট্রাফিক ডিএসপি আনন্দজিৎ হোর। তিনি বলেন প্রশাসন মানুষের পাশে আছেন এটাই এই ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে মানুষের কাছে পৌছে দেওয়া হলো৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.